নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের প্রধান প্রবেশ পথেই চলছে জাটকা বিক্রি।গতকাল সোমবার রাত ৯ টা সময় আমাদের এই প্রতিনিধি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের প্রধান প্রবেশ পথে সরেজমিনে উপস্থিথ হয়ে এই ঘটনার সত্যতা যাচায় করেন।সেই সময় দেখা যায় সেখানে উপস্থিত জনতা উৎসাহের সাথে সেসব জাটকা ইলিশ মাছ কিনে নিচ্ছে।
উল্লেখ্য, গত বছরে ১লা নভেম্বর থেকে শুরু করে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সারাদেশে জাটকা ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন করার উপর আট মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এই নিসেধাজ্ঞার কারনে সাড়া দেশের অভিযান চললেও টঙ্গীবাড়ী উপজেলার চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন।
নাম প্রকাশ না করার শর্তে এক জাটকা ইলিশ বিক্রেতা আমাদের এই প্রতিনিধিকে জানায়, আমি (ইলিশ বিক্রেতা) ৭ টি করে জাটকা ইলিশ ৪০০ টাকা দরে বিক্রি করেছি।এসব বিক্রিতে ত নিষেধাজ্ঞা জারি করা আছে তার পরেও কেন বিক্রি করছেন জিজ্ঞাসা করা হলে সেই বিক্রেতা উত্তর দেন “মানুষ কিনে বলেই আমরা বিক্রি করি”।
স্থানীয় কিছু মানুষের সাথে এই ব্যাপারে কথা বললে তাঁরা বলেন, এখানে প্রায়ই রাতে জাটকা ইলিশ বিক্রি করা হয়,আবার কোন কোন দিন খুব ভোরেও জাটকা ইলিশ বিক্রি করতে দেখা যায়।
এই বিষয়ে কথা বলার জন্য কয়েকবার উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
টঙ্গীবাড়ী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে আমাদের এই প্রতিনিধির কথা হলে তিনি বলেন, আমাদের মৎস্য অফিসের লোকবল মাত্র ২ জন।তারপরও প্রতিদিন জাটকা ইলিশ এর জন্য অভিযান পরিচালনা করা হয়।এবং উপজেলা পরিষদের সামনে জাটকা ইলিশ বিক্রি হবার ব্যাপারে তার জানা নাই।ভবিষ্যতে আবারও জাটকা ইলিশ বিক্রির ঘটনা ঘটলে তাকে তথ্য দিয়ে সহয়তা করার জন্য অনুরধ জানান তিনি।
Leave a Reply